চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ কারাগারে
নোয়াখালীর কবিরহাটে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে বাহার উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকেলে ভুক্তভোগীর বাবার করা মামলায় একমাত্র আসামি বাহার উদ্দিনকে রাতেই গ্রেফতার করা হয়। পরে রোববার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে অভিযুক্ত বাহার উদ্দিন বাকপ্রতিবন্ধী কিশোরীকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশে ঝোপে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে অভিযুক্ত বাহার উদ্দিন ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক দেখে ফেললে তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬