বেনাপোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফাইল ছবি
যশোরে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে আলী হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। এক পর্যায়ে তার শরীরে ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা