নোয়াখালীতে লাইসেন্সবিহীন ৩ হাসপাতাল সিলগালা
নোয়াখালীতে লাইসেন্স না থাকায় তিনটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেগুলো হলো- মাইজদীর অ্যারাবিয়ান হাসপাতাল, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও বেগমগঞ্জের মা ও শিশু হাসপাতাল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন যেসব হাসপাতাল রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। আজ তিনটি বন্ধ করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও অভিযান চালিয়ে আরও ২৮টি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন সিভিল সার্জন। এখনো জেলায় লাইসেন্সবিহীন বেশকিছু হাসপাতাল রয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬