নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পড়ে সায়মা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সায়মা আক্তার ওই গ্রামের মো. হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে ঘরের পাশের পুকুরে পাড়ে যায় সায়মা। পরে অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে সায়মাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন মা।
পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে মৃতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬