নোয়াখালীতে গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
সংগৃহীত ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণ ও সেময়ের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় করা মামলায় নূর হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নূর হোসেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো. মানিকের ছেলে।
মামলার অপর আসামিরা হলেন- গ্রেফতার নূর হোসেনের ছোটভাই নূর আলম রাব্বি (২২) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।
এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভুক্তভোগীকে আসামি নূর আলম রাব্বি তার বড় ভাই নূর হোসেনের সন্তানদের দেখাশোনার জন্য তাদের বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৯ ফেব্রুয়ারি নিজ কক্ষে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন রাব্বি। পরে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে এক নারী তার মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং সেই ভিডিওর ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণের অভিযোগ করেন। এ বিষয়ে মামলা রুজু করে আসামি নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬