সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ মিয়া (৫০) নামে স্টিল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মঙ্গলবার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ মিয়ার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের গিরদান গ্রামের বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম জাগো নিউজকে জানান, কাঁচপুর নয়াবাড়িস্থ রহিম স্টিল মিলের শ্রমিক আব্দুর রশিদ মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবার তার কর্মস্থলে কাজে যোগদানের জন্য বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের নয়াবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় এক গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
শাহাদাত হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান