ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৮ অক্টোবর ২০২২

ঝালকাঠিতে ছাত্র ইউনিয়নের ১১তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এটি অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল সম্মেলন উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক মানিক গাইন।

সম্মেলনে রুদ্র হালদারকে সভাপতি ও কুশল সাহাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি বিপ্লব চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক কাজী আসিফ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অন্তু দাশ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মিতু হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক তিথি ধর, ক্রীড়া সম্পাদক দীপ্ত সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনিক হালদার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অর্নব মন্ডল, নির্বাহী সদস্য মানিক গাইন ও রবি দাশ। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়কে সবসময় অগ্রাধিকার দেয়। তারা দেশের সব শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণমুখী শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানায়।

আতিকুর রহমান/কেএসআর