ভোলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার দৌলতখানে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে মো. জিহাদ (৪) ও কণিকা বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জিহাদ উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও কণিকা মো. গিয়াস উদ্দিনের মেয়ে। কণিকা জিহাদের ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, সকালে মো. জিয়াদ ও কণিকা বাড়ির পাশের খাল পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খালের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের জানান। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি