নোয়াখালীতে আগুনে পুড়লো ১৭ দোকান
আগুনে দোকানের সব মালামাল পুড়ে যায়
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুনে পুড়েছে ১৭টি দোকান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের। শনিবার (১৫ অক্টোবর) ভোরে চৌমুহনী পৌরসভার মহেশগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাজারের লোকজন জানান, ভোর ৪টার দিকে কলেজ রোডের চালের আড়তের এলাকায় মহেশগঞ্জ বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১৭ দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফাইটার মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬