জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে প্রাণ গেলো তরুণীর
ফাইল ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে কাকুলি আক্তার নামের এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাকুলি আক্তার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বাকপ্রতিবন্ধী কাকলি আক্তার। অন্যান্য ওষুধের সঙ্গে ঘরে টেবিলের ওপর কীটনাশকের বোতল ছিল। বুঝতে না পেরে মঙ্গলবার দুপুরে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান করেন কাকুলি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার করেন। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ওই তরুণী বাকপ্রতিবন্ধী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ২ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৩ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৪ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৫ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর