নারায়ণগঞ্জে ৩ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একটি সিলগালা
ঢালাই কারখানা সিলগালা করা হয়
নারায়ণগঞ্জের ফতুল্লায় লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহৃত তিনটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও একটি কারখানা সিলগালা করা হয়েছে। কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেলপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।

তিনি জাগো নিউজকে বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ঝুঁকিপূর্ণ লোহা গলানোর চুল্লি (ভাট্টি) ব্যবহার করায় তিনটি ঢালাই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি কারখানা সিলগালা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ২ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫
- ৩ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৪ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ৫ ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ