কাপ্তাই উদ্যানে দুই অজগর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে প্রায় সাত ফুট দৈর্ঘ্যের দুটি অজগর অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে গহীন অরণ্যে সাপ দুটি অবমুক্ত করা হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৩০ অক্টোবর) ৪১ বিজিবি ক্যাস্পের ভেতর থেকে একটি এবং রাঙ্গামাটির কলেজ গেট থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে গহীন অরণ্যে সাপ দুটি অবমুক্ত করা হয়েছে।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ২ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৩ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৪ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ
- ৫ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা