সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার রায় আজ
বাসের হেলপার রশিদ মিয়া
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনার মামলার রায় ঘোষণা করবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.জাকির হোসেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায় এই রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায়।
এরই মধ্যে মামলার দুই আসামি বাসের চালক শহীদ মিয়া (২৭) ও হেলপার রশিদ মিয়া (৩৪) আদালতে উপস্থিত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় রোববার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
লিপসন আহমেদ/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি