সাড়ে ১০ লাখ টাকায় নির্মিত হচ্ছে রুপনা চাকমার ঘর
সাফ জয়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল মাজিদ জানান, ঘরের কাজ আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ ৬৭ হাজার ৪৫৫ টাকা।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান বলেন, অনুমোদিত ড্রয়িং ও বাজেট অনুযায়ী রুপনা চাকমার ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ২ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৩ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৪ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ
- ৫ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা