ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাই করা ক্ষমতা জনগণ মেনে নেবে না: তাজুল ইসলাম

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৭ নভেম্বর ২০২২

বিএনপির নেতারা আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কথা বলেন। ছিনিয়ে নেওয়া তো ছিনতাইকারীরা কাজ। সে হিসেবে বিএনপি একটি ছিনতাইকারী দল। আর ছিনতাই করা ক্ষমতা দেশের জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার (৭ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তাজুল ইসলাম বলেন বলেন, আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা মেনে নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস