ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক
ফোন চুরির সময় একজনকে ধরে গণধোলাই দেন বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক পড়েছে।
সমাবেশের আগের দিন শুক্রবার (১১ নভেম্বর) রাত থেকে শনিবার (১২ নভেম্বর) সমাবেশ শুরুর পর দুপুর ২টা পর্যন্ত প্রায় শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটে।

শনিবার সমাবেশস্থল থেকে রমজান নামের এক মোবাইল চোর হাতেনাতে ধরাও পড়েন। পরে তাকে মারতে মারতে সমাবেশস্থলের পাশে এক বাগানে নিয়ে যান স্থানীয় নেতাকর্মীরা। পরে মোবাইল ফেরত দিয়ে ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পান তিনি।
ফরিদপুর শহরের খোদাবক্স রোডের বাসিন্দা ইখলাস শেখ জাগো নিউজকে বলেন, ‘ভিড়ের মধ্যে আমার নোট টেন মডেলের একটি দামি মোবাইল কোন ফাঁকে নিয়ে গেছে টের পাইনি।’

মাগুরার আলি হোসেন বলেন, ‘সতর্ক থাকার পরও কীভাবে যে আমার স্যামসাং মোবাইলটি নিয়ে গেলো টের পেলাম না।’

শুধু তারা নয়, রাজবাড়ীর বালিয়াকান্দির কামরান শেখ, ফরিদপুরের মধুখালীর আলীকদর, ফরিদপুর সদরের আকমল শেখ, বোয়ালমারীর মিজান খান তাদের মোবাইল চুরি হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, ‘এখানে হাজার হাজার মানুষ। যার যার জিনিসপত্র তারই সামলে রাখা উচিত।’
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম