বিএনপির গণসমাবেশ
গরমে কাহিল নেতাকর্মীরা, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কুলফি
ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ।
শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া সমাবেশে প্রচণ্ড রোদ, ভিড় ও গরমে কাহিল হয়ে পড়েন নেতাকর্মীরা। হাতের কাছে কুলফিমালাই পেয়ে অনেককেই কিনে খেতে দেখা যায়।
প্রচণ্ড চাহিদা আর পরিমাণে কম থাকায় সুযোগ বুঝে কুলফিমালাই বিক্রেতারাও দাম বাড়িয়ে দেন কয়েকগুণ।
রাজবাড়ি থেকে আসা কুলফিমালাই বিক্রেতা রহুল শেখ জাগো নিউজকে বলেন, অন্যদিন তো তেমন বেচা বিক্রি হয় না। আজ একটু সুযোগ পাইছি তাই দামও একটু বেশি নিচ্ছি।
শরীয়তপুর থেকে আসা রহিম শেখ, জগলুল আলম, বছির উদ্দিন জাগো নিউজকে বলেন, অন্য সময় যে কুলফিমালাই ২০ টাকা বিক্রি হয় এখন তা ৫০ টাকা দিয়ে কিনে খেলাম। এতো লোকের মধ্যে টাকা হলেও সবকিছু পাওয়া যায় না।
এন কে বি নয়ন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম