কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
কিশোরগঞ্জের তাড়াইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তাড়াইল পুলিশ।
অভিযুক্ত আজিম উদ্দিন একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে চার বছর বয়সী শিশুটিকে তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা মামলা করেন।
মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টির নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি