আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার চর রমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে নাবিল আর্জেন্টিনার পতাকা টাঙাতে উঠে। এসময় বিদ্যুৎ তার স্পর্শে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবো।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কাজল কায়েস/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি