বাবার জামিন নিতে মা আদালতে, রাস্তায় প্রাণ গেলো শিশুর
জামালপুরের ইসলামপুর পৌর শহরে ট্রাকচাপায় আশিকুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের ইসলামপুর পৌর এলাকার ঋষিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আশিক ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামের বেংগু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল শিশু আাশিক। এ সময় বিপরীত দিক থেকে আসা বেগুনবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক। এ সময় স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, শিশু আশিকের বাবা বেংগু মিয়া এক মামলায় কারাগারে। মা আখিরা বেগম স্বামীর জামিনের জন্য জামালপুর আদালতে অবস্থান করছেন। এ অবস্থায় রাস্তায় বের হয়ে তার প্রাণ যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাসিম উদ্দিন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি