চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মেঘনা মোহনায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তিন লাখ ৫৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৭১ লাখ ৯৬ হাজার টাকা।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মো. কামরুজ্জামান, পিও এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করে। পরে জালটি মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জাগো নিউজকে বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইকরাম চৌধুরী/এফএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু