মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশ থেকে মামলা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও সংবাদ পাঠক ফোরাম।
এসময় বক্তারা সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাসহ সাংবাদিকদের উপর মামলা, হামলা, গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
কর্মসুচিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জেলা আদিবাসি পরিষদের সভাপতি সূর্য মরমূসহ প্রমুখ।
রবিউল এহ্সান রিপন/এফএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু