খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের
কলেজছাত্র আব্দুল আজিজ
খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে খানজাহান আলী থানার শিরোমনি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারা আরও জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছিলেন আজিজ। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে মারা যান। খবর পেয়ে খান জাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র আব্দুল আজিজ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমগীর হান্নান/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬