মেহেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অনুমোদন ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে মেহেরপুর পৌর শহরের দীঘিরপাড়া এলাকার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি বেলেন, অভিযানকালে মেসার্স সোনালি চানাচুর কারখানায় নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স হেলাল স্টোরকে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আসিফ ইকবাল/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ২ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৩ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৪ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ
- ৫ খামেনির মৃত্যুতে সাতক্ষীরার শিয়া মসজিদে তিনদিনের শোক ঘোষণা