শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, সঙ্গীত শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
রাঙ্গামাটিতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির দায়ে সঙ্গীত শিক্ষক রনজিত পাটোয়ারীকে (৫৫) ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. ই.এম ইসমাইল হাসন এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের দায়ে আসামিকে দোষী প্রমাণিত করে আট বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। এই রায়ে আমরা খুশি। এ রায়ের পর আমার মন হয় সমাজ থেকে এই রকম অপরাধ দূর হবে এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্য যে সম্মানজনক মনোভাব তা বহাল থাকবে।
সাইফুল উদ্দীন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন
- ২ ডিবি পরিচয়ে রডভর্তি ট্রাক নিয়ে গেলো ডাকাত, থানায় অভিযোগ
- ৩ কলাপাড়ায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা, মিষ্টি পানির সংকট
- ৪ দেড় মাস পর ময়মনসিংহের দুই স্থলবন্দরে এলো ভারতীয় কয়লা
- ৫ তিনদিন পর আইনজীবী-বিচারপ্রার্থীতে মুখর বরিশাল আদালত প্রাঙ্গণ