থানচি ভ্রমণেও নিষেধাজ্ঞার সময়সীমা বাড়লো
ফাইল ছবি
বান্দরবানের রুমা-রোয়াংছড়ির পর এবার থানচি ভ্রমণেও নিষেধাজ্ঞার সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে প্রশাসন।
শনিবার (৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। ফলে পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়। পরে থানচি-আলীকদমে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে গত ৪ ডিসেম্বর করা হয়। শনিবার (৩ ডিসেম্বর) পুনরায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির পাশাপাশি থানচি উপজেলাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তবে রুমা-রোয়াংছড়ি ও থানচি ব্যাতিত অন্যান্য উপজেলা ভ্রমণে কোনো বাধা নেই।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জাগো নিউজকে বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু