মাদারীপুরে ট্রাক্টরচাপায় মামা-ভাগনেসহ নিহত ৩
মাদারীপুরে ট্রাক্টর উল্টে চাপা পড়ে দুই ভাগনেসহ মামা নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০) ও জিহাদ হাওলাদার (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে জহিরুলের সঙ্গে ট্রাক্টরে চেপে জমি চাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। এতে তারা চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিহাব চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ
- ২ ময়মনসিংহে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- ৩ দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক, প্রার্থীর দাবি পরিকল্পিত
- ৪ নগদ টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
- ৫ ঝালকাঠিতে প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে যাচ্ছে ব্যালট-সরঞ্জাম