যশোরে শোরুম উদ্বোধনে মৌসুমী-ওমর সানি দম্পতি
যশোরে একটি শোরুম উদ্বোধন করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানি। জনপ্রিয় এ তারকা দম্পতির আগমন ঘিরে ছিল উপচেপড়া ভিড়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের ড্রিমজ আলাউদ্দিন টাওয়ারে ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুমের উদ্বোধন করেন এ দম্পতি।
শোরুমের পর্দা উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন শোরুমটির উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখতে ডায়মন্ড ওয়ার্ল্ডের যশোর শাখায় ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকছে সবধরনের ডায়মন্ড জুয়েলারির ওপর বিশেষ ছাড়। এছাড়া উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্তসাপেক্ষে পাবেন ফ্রি আকর্ষণীয় ডায়মন্ড জুয়েলারি। বাড়তি আকর্ষণ হিসেবে রাখা হয়েছে র্যাফল ড্র এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার।
উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিভিন্ন সময় আমরা যশোরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। যশোরবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা বা বিদেশমুখী না হতে হয় সেজন্য এই শোরুমটির উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুণগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মিলন রহমান/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম