কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে তারা মারা যান। মৃতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ৬টার দিকে তারা দুজনেই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নূর ইসলাম ওরফে শেখ চান এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মো. আমিনুল ইসলাম/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর