যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা, নিহত ২
ফাইল ছবি
যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০) এবং পৌর সভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে দুই তরুণ একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মিলন রহমান/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর