শৌচাগারে মিললো শিশুর মরদেহ
গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ির শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শৌচাগারে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনিরুজ্জামান শীতল নামের এক ব্যক্তি কারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে আধপাকা বাড়ি বানিয়ে ভাড়া দেন। বাড়ির পাশের এক ব্যবসায়ী রোববার সকালে প্রাকৃতিক কাজ সাড়তে শৌচাগারে গেলে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে মালিককে জানান। পরে তিনি খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম