আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে শাওন (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ওমর ফারুক জানান, আর্জেন্টিনা জেতার পর আনন্দ করার সময় একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন