কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় জহিরুল ইসলাম (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) মহাসড়কের উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নোয়াবাজার বেকারির স্বতাধিকারী।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন জহির। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন