সাড়ে ৪ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
নীলফামারীর সৈয়দপুরে কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি কোনো ফ্লাইট। এতে আটকা পড়েছিলেন বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী।
বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছিল। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে। দুপুর থেকে চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া এ অঞ্চলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ