মোটরসাইকেলে প্রাণ গেলো স্কুলছাত্রের
টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আকাশ মিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঁশতৈল চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আকাশ বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের জুরান মার্কেট এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে বাঁশতৈল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাটুভাঙ্গা এলাকা থেকে আকাশ মোটরসাইকেল যোগে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যাই। পরিবারের লোকজন ততক্ষণে মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
এস এম এরশাদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬