ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ

কুমিল্লায় ফেল থেকে পাস করলো ১৫৫ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ১৫৫ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ১৬৪ জনের।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন শিক্ষার্থী।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৬ শতাংশ। পরে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম