গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, বুধবার সকাল সাতটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডিবিএলের একটি এবং জয়দেবপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন, আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কীভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।
এছাড়া, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম