কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লায় পাগল শাহীন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া- মীরপুর সড়কের পাশে বুড়িচং উপজেলার দিগলিরচর এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন বুড়িচং উপজেলা সদরের মোহাম্মদ আলীর ছেলে।
বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ‘স্থানীয়রা দিগলিরচর গ্রামের একটি পুকুর পাড়ে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। ওই যুবকটি পাগল প্রকৃতির ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
কামাল উদ্দিন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল
- ২ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ৩ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৪ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৫ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী