রাজবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়ন থেকে সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মৃতের স্বামীর বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাবিনা পাঁচুরিয়া ইউনিয়নের মাইটকুড়া এলাকার অসীম সরদারের স্ত্রী।
পাঁচুরিয়িা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর জানান, তিনি রাত ৩টার দিকে এ খবর পেয়েছেন। তারপর থানা পুলিশকে জানালে সকালে পুলিশ গিয়ে মরদেহটি নামিয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা বলতে পারছেন না। ধারণা করছেন পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটতে পারে।
রুবেলুর রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত