নড়াইলে নৌকাডুবি: নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার
নড়াইলে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে শেষজন মাহমুদ শেখেরও (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কালিয়া গ্রামের খালেক শেখের ছেলে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বড়দিয়া ফেরিঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় বাবুপুর গ্রামের আ. জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার ছেলে নাসিমের (২) মরদেহ ওইদিনই উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন চারজন। এরপর রোববার দুজন এবং সোমবার একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শেষ একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুব আলম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা দিকে বড়দিয়া ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হলো।
হাফিজুল নিলু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন