হিলিতে চার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরের হিলিতে দুই হোটেল ও দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বাংলাহিলি বাজার ও হিলি স্থলবন্দরের সামনে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।
নুর-এ আলম বলেন, হিলি বাজারে অভিযান চালিয়ে মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা এবং হিলি স্থলবন্দরের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনটি খাবার হোটেলকে সর্তক করা হয়েছে।
মো. মাহাবুর রহমান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬