রাঙ্গামাটিতে আগুনে পুড়লো ৬টি পরিবারের বসতবাড়ি
রাঙ্গামাটির রিজার্ভমূখ এলাকার গঙ্গা মন্দিরের পাশে ৬টি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ১০টার দিকে মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। যার কারণে কোনো কিছু ছাড়াই পরিবারগুলোর সদস্যরা কোন রকমে বের হয়ে আসে ঘর থেকে।
স্থানীয়রা আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো হচ্ছে-দেবু দাশ, শিবু দাশ, জুয়েল দাশ, সঞ্চয় দাশ,সুদীপ দাশ, মাধপ চৌধুরীর পরিবার।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক দিদারুল আলম জানান, আগুনে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারগুলোর জন্য রাতে খাবার ও রাত্রি যাপনের জন্য তিনটি করে কম্বল এবং প্রতি পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করেন।
সাইফুল উদ্দীন/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল