আড়ায় ঝুলছিল স্বামী, মেঝেতে পড়েছিল স্ত্রীর রক্তাক্ত মরদেহ
দিনাজপুরে একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলি মোড়ের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মজিবর রহমান (৬৫) ও সুরাইয়া বেগম (৪৫)। মজিবর রহমান শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দিন আহমেদের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই ঈমান আলি জানান, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মজিবুর রহমান আড়ার ফাঁস দেওয়া অবস্থায় ও সুরাইয়া বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে ছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬