টিফিনের টাকা বাঁচিয়ে খুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
দিনাজপুরের হিলিতে চারটি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ২০ শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘হাকিমপুর ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (৮ জানুয়ারি) সকালে স্কুলব্যাগ, খাতা, কলম, স্কেলসহ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
হাকিমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ পলাশ বলেন, হিলির বিভিন্ন স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়। তাদের টিফিনের টাকা দিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় বাংলাহিলি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, বাংলাহিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন অসহায় শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ দেওয়া হয়।
এ সময় বাংলাহিলি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, হাকিমপুর ফউন্ডেশনের মোস্তাকিম আহম্মেদ, মারুফ, ফাইজি, সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬