ইয়াবাসহ সস্ত্রীক যুবলীগ নেতা গ্রেফতার
মাগুরায় ইয়াবাসহ কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার শ্রীপুর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল ও তার স্ত্রী রিয়া সুলতানাকে আটক করা হয়।
আরও পড়ুন: মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা
মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকান্দার আলি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি