চাঁদপুরে বাসের ধাক্কায় ছাত্র-শিক্ষক নিহত
নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ
চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসের ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) ও কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন (১৩)। তারা বরুড়া উপজেলার লক্ষ্মীপুর আবাবিল হাফেজিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসটি কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। রসুলপুর এলাকার ষোসের বাড়ির মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে ছাত্র জাবেদ হোসেন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে শিক্ষক জাহিদ হোসেনও মারা যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জাগো নিউজকে বলেন, দুজনের মরদেহ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী