গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪)
নিহতের স্বজনরা জানান, দুপুরে সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় মরিয়ম (৭) ও রাফিয়া (৪)। বিকেলে অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুরে ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে।
চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সোহান বলেন, আজ পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি