চট্টগ্রামে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার
চট্টগ্রামে ৭শ` বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। নগরীর আনোয়ারার গহিরা দোভাষী এলাকা থেকে বুধবার ভোর রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া ৭শ` বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব বিদেশি মাদকদ্রব্যে আনুমানিক মূল্য ১৪ লাখ ৪৯ হাজার টাকা হবে বলে জানা গেছে।
জীবন মুছা/আরএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু