বন্দরে কন্টেইনার ভর্তি বেনসন সিগারেট আটক
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনার আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সকালে কন্টেইানার খুলে ৪৭০ কার্টন বেনসন সিগারেট পাওয়া যায়। এর আগে বুধবার রাতে খালাসের সময় সিগারেট ভর্তি কন্টেইনারটি আটক করা হয়েছিল।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গার্মেন্টস পণ্য সুতা আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারটি আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে কন্টেইনারটি খুলে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। আটক কন্টেইনারটি বন্দরের সিসিটি ইয়ার্ডে আছে।
তিনি আরো জানান, ঢাকা গাজীপুরের আমদানিকারক প্রতিষ্ঠান নিট কম্পোজাইট ৬ হাজার ৮১৫ কেজি গার্মেন্টস পণ্য আনার ঘোষণা দেয়। কিন্তু এতে ৪৭০ কার্টন বেনসন সিগারেট পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খালাস প্রক্রিয়ার সময় কন্টেইনারটি আটক করি।
জীবন মুছা/জেএইচ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল
- ২ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ৩ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৪ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৫ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী