ফসলি জমিতে পুকুর খনন, মালিকের ৫০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

আরও পড়ুন: হিলিতে দুই করাতকল মালিকের জরিমানা
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিত পুকুর খননের অপরাধে জমির মালিক তিতাস মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে